ঢাকাশনিবার , ২২ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

তাসকিন-শরিফুলের বোলিংয়ে শুরুতেই ধুঁকছে অজিরাও

Doinik Kumar
আগস্ট ২২, ২০২৬ ১০:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

নিজের প্রথম ওভারেই বল হাতে তোপ দাগালেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। আর তাতেই শুরুর ধাক্কা সামলে ওঠার আগেই চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে গেছে অস্ট্রেলিয়া। ওভারে দুই উইকেট শিকার করে অজিদের দুই নির্ভরযোগ্য ব্যাটার ট্রাভিস হেড ও মার্নাস লাবুশেনকে সাজঘরে পাঠিয়েছেন তিনি।
ইনিংসের অষ্টম ওভারে কাট করতে গিয়ে বিপদে পড়েন ট্রাভিস হেড, ব্যাটের ভেতরের কানায় লেগে বল সোজা ভেঙে দেয় স্টাম্প। ২৬ বলে ২২ রান করে ভালো শুরুর আভাস দিয়েও সাজঘরে ফিরতে হয় এই বাঁহাতি ওপেনারকে।
তবে সেখানেই থামেননি শরিফুল! একই ওভারে ড্রেসিংরুমের পথ দেখান মার্নাস লাবুশেনকে। ভাগ্য অবশ্য বেশ খানিকটা সহায় ছিল না এই অজি ব্যাটারের, বল থাই প্যাডে লেগে নাটকীয়ভাবে গিয়ে আছড়ে পড়ে লেগ স্টাম্পে। কোনো রান না করেই গোল্ডেন ডাকের শিকার হয়ে মাঠ ছাড়েন তিনি।
এর আগে তাসকিন আহমেদের গতি আর সুইংয়ের তোপে ম্যাচের তৃতীয় ওভারেই প্রথম ব্রেকথ্রু পায় বাংলাদেশ। স্টাম্পের ওপর রাখা তাসকিনের সুইং করা বল খেলতে গিয়ে লিডিং এজ হয়ে বসেন প্রায় তিন বছর পর টেস্টে ফেরা অজি ওপেনার ম্যাট রেনশ।
থার্ড স্লিপে ক্যাচ তুলে দেওয়ার আগে ১০ বলে মাত্র ৮ রান করতে সক্ষম হন তিনি। প্রতিবেদন লেখা পর্যন্ত, প্রথম ৮ ওভার শেষে স্বাগতিকদের স্কোরবোর্ডে জমা পড়েছে ৪১ রান, হারিয়ে ফেলেছে ৩টি মূল্যবান উইকেট।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।