ঢাকাশনিবার , ২১ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. ক্যারিয়ার
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. টপ নিউজ
  8. ধর্ম
  9. পর্যটন
  10. বিনোদন
  11. রাজনীতি
  12. লিড নিউজ
  13. শিক্ষা
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

শুটিং সেটে সহকর্মীদের জন্য রাঁধুনির ভূমিকায় সালমান

Doinik Kumar
নভেম্বর ২১, ২০২৬ ১:০৫ অপরাহ্ণ
Link Copied!

বলিউড সুপারস্টার সালমান খানকে পর্দায় নানা চরিত্রে দেখা গেলেও পর্দার বাইরে তার আন্তরিকতা ও সহজ-সরল আচরণও সহকর্মীদের মুগ্ধ করে। সম্প্রতি ‘মাতৃভূমি’ ছবির শুটিংয়ে, নিজ হাতে খাবার তৈরি করে আলোচনায় এসেছেন এই অভিনেতা।

শুধু রান্নাই নয়, সবার মধ্যে নিজ হাতে খাবার পরিবেশনও করেছেন তিনি।

ছবিটিতে সালমানের সহ-অভিনেত্রী হীরা সোহাল সম্প্রতি এক সাক্ষাৎকারে এ অভিজ্ঞতার কথা জানান। তার কাছে সালমানের সঙ্গে কাজ করাটা ছিল স্বপ্ন পূরণের মতো।

হীরা বলেন, একদিন ছবির পুরো দল একসঙ্গে খেতে বসেছিল।

সেদিন সালমান নিজেই প্রায় ২০ জনের জন্য ভেলপুরি তৈরি করেন এবং সবাইকে তা পরিবেশন করেন। খাবারের স্বাদ ঠিক হয়েছে কি না, তা-ও বারবার খেয়াল করছিলেন তিনি।

হীরার মতে, এত বড় একজন তারকাকে নিজের হাতে এতজনের জন্য খাবার তৈরি করতে দেখা ছিল অবাক হওয়ার মতো। সালমানের এই আন্তরিকতা ও বিনয় তার মনে গভীর ছাপ ফেলেছে।

শুধু খাবার তৈরি নয়, শুটিং সেটে সহশিল্পী ও কলাকুশলীদের প্রতিও সালমান যত্নশীল বলে জানান হীরা। সবার ছোটখাটো বিষয়েও খেয়াল রাখেন তিনি। তার পেশাদারি এবং কাজের প্রতি মনোযোগ থেকেও অনেক কিছু শেখার আছে বলে মনে করেন এই অভিনেত্রী।

হীরা আরো জানান, ছবির শুটিংয়ে যুক্ত সবাইকে ঘড়ি উপহার দিয়েছেন সালমান। কাপুর ওয়াচ কম্পানি থেকে সংগ্রহ করা এসব ঘড়ির প্রতিটির আনুমানিক দাম ২ লাখ থেকে ৬ লাখ টাকা।

অপূর্ব লাখিয়া পরিচালিত ‘মাতৃভূমি’ ছবিতে সালমান খানের পাশাপাশি অভিনয় করেছেন চিত্রাঙ্গদা সিং। যুদ্ধক্ষেত্রের বাইরের সেনাসদস্যদের জীবন তুলে ধরা হয়েছে ছবিটিতে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।