ঢাকাশনিবার , ২১ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. ক্যারিয়ার
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. টপ নিউজ
  8. ধর্ম
  9. পর্যটন
  10. বিনোদন
  11. রাজনীতি
  12. লিড নিউজ
  13. শিক্ষা
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গিলের সেঞ্চুরির আক্ষেপ, ওয়েলিংটনে ভারতের কীর্তি

Doinik Kumar
নভেম্বর ২১, ২০২৬ ১:১৫ অপরাহ্ণ
Link Copied!

ওয়েলিংটন টেস্টে চালকের আসনে ভারত। নিউজিল্যান্ডের বিপক্ষে ১১৮ রানের লিড নিয়েছে তারা।

চতুর্থ দিন সংখ্যাটা যে আরো বাড়বে সেটা না বললেও চলে।

তবে এমন স্বস্তির দিনেও কিছুটা অস্বস্তি রয়েছে। সেটা হচ্ছে তৃতীয় দিনের শেষ মুহূর্তে শুবমান গিলের আউট হওয়া। এমনটা না যে এবারই প্রথম এমন সময় আউট হলে ভারতের অধিনায়ক।

তবে এবারেরটা নিশ্চিতভাবেই তাকে পেইন দেবে। উদযাপনের মুহূর্ত যখন হাতছানি দিচ্ছিল ঠিক তখনই বিদায় নিয়েছেন তিনি। তাতে পাওয়া হয়নি ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরি।দিনের খেলা শেষ হতে যখন তৃতীয় বল বাকি।

ঠিক তখনই ইনিংসের ১২৫তম ওভারে জ্যাকব ডাফির করা চতুর্থ বলে বোল্ড হন গিল। স্টাম্প ভাঙার আগে তার পায়ে কিছুটা আঘাত হেনেছিল বল। তাতে থেমে যায় তার ৯৮ রানের দারুণ ইনিংসটি। ইনিংসটি সাজান ৯ চার ও ২ ছক্কায়।

গিল না পেলেও সেঞ্চুরি পেয়েছেন লোকেশ রাহুল।

ভারতের প্রথম ওপেনার হিসেবে দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড-নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি করেছেন। যারা একসঙ্গে সেনা (SENA) হিসেবে পরিচিত। নিউজিল্যান্ডের বিপক্ষে ১৩৬ রানের ইনিংস খেলে এই চক্র পূর্ণ করেছন উইকেটরক্ষক-ব্যাটার। ১৩৬ রানে নাথান স্মিথের বলে তিনিও বোল্ড হয়েছেন। তার ইনিংসেও চার-ছক্কা গিলের সমান—অর্থাৎ ৯ চার ও ২ ছক্কা।

রাহুলের আউটের আগে সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপে পোড়েন দেবদূত পাড্ডিকেল। ৮০ রানে কাইল জেমিসনের বলে বোল্ড হন বাঁহাতি ব্যাটার। তার ইনিংসে কোনো ছক্কা না থাকলেও চার ১০।

আজ ১ উইকেটে ১৫৯ রানে দিন শুরু করেছিল ভারত। দিনের শুরুটা দুর্দান্ত করেছিল গত দিনের দুই অপরাজিত ব্যাটার রাহুল-পাড্ডিকাল। তবে দলীয় ২৯৫ রানে পাড্ডিকাল আউট হলে ভেঙে যায় তাদের ১৬৫ রানের জুটি। তৃতীয় উইকেটে ৯১ রান যোগ করেন রাহুল-গিল।

অন্যদিকে চতুর্থ উইকেটে ঋষভ পন্তকে সঙ্গী করে কাঁটায় কাঁটায় সেঞ্চুরি জুটি গড়লেও নিজে তিন অঙ্কের দেখা পেলেন না গিল। বিপরীতে ৫৫ রানে অপরাজিত আছেন পন্ত। আর গত দিন ৮৫ রানে আউট হন ওপেনার যস্বশী জয়সওয়াল। এতে করে ভারতের প্রথম ৫ ব্যাটারই পঞ্চাশোর্ধ্ব ইনিংসের দেখা পেয়েছে। তাদের টেস্ট ইতিহাসে প্রথম।

দিন শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ৪৮৬ রান। লিড দাঁড়িয়েছে ১১৮। নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ৩৬৮ রান করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।