ঢাকামঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে ডাম্প ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

Doinik Kumar
আগস্ট ১৮, ২০২৬ ৪:৫৮ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জ সদরে ডাম্প ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।

মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন বৌলতলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিউল আলম।

তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।

পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিউল বলেন, টেকেরহাট থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী সোনালী পরিবহনের একটি বাস বৌলতলীতে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্প ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে বাসটি দুমড়ে মুচড়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। আর ট্রাকটি রাস্তার ওপর উল্টে পড়ে । এতে ঘটনাস্থলেই তিনজন প্রাণ হারান। আহত হন অন্তত ২০ জন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠিয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।