ঢাকাসোমবার , ১৭ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

‘ঘুস ছাড়া ফাইল নড়ে না’ বোয়ালমারী উপজেলা হিসাবরক্ষণ কার্যালয়ের

Doinik Kumar
আগস্ট ১৭, ২০২৬ ৬:১৬ অপরাহ্ণ
Link Copied!

‘ঘুস ছাড়া ফাইল নড়ে না’—এমন অভিযোগ উঠেছে ফরিদপুরের বোয়ালমারী উপজেলা হিসাবরক্ষণ কার্যালয়ের এক অডিট কর্মকর্তার বিরুদ্ধে।

সেবা নিতে গিয়ে হয়রানি ও ভোগান্তির শিকার হওয়ার পাশাপাশি ঘুস দিতে বাধ্য হওয়ার অভিযোগ করেছেন এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে ওই শিক্ষকের কাছ থেকে ৫০০ টাকা নেওয়ার অভিযোগের একটি ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়ে।

অভিযুক্ত কামরুল ইসলাম উপজেলা হিসাবরক্ষণ কার্যালয়ের অডিট কর্মকর্তা। অভিযোগ করেছেন ভাটদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহবুবুর রহমান।

তিনি জানান, দীর্ঘদিন ধরে তিনি একটি ঋণের জন্য হিসাবরক্ষণ কার্যালয়ে ঘোরাঘুরি করছিলেন। ঋণের টাকা না পাওয়ায় ধারদেনা করে চলতে হচ্ছে এবং আজ না কাল করে তাকে ঘোরানো হচ্ছিল। একপর্যায়ে তাকে টাকা দিতে হয়েছে বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে তিনি বলেন, ‘বুঝেন না, কী আর করা, বাধ্য হয়েই দিলাম। এহন কাজ হবে নে।’

তবে অভিযোগের বিষয়ে জানতে চাইলে কামরুল ইসলাম প্রথমে তা অস্বীকার করেন। পরে ভিডিও ফুটেজ সম্পর্কে অবগত করার পর তিনি বিষয়টি নিয়ে বিভিন্ন মাধ্যমে তদবির করাসহ এই প্রতিবেদককে আর্থিক সুবিধা দেওয়ার চেষ্টা করেন।

বিষয়টি নিয়ে উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মুহাম্মাদ মসিউর রহমান খান বলেন, ‘ছেলেটা একটা ভুল করে ফেলেছে। আমরা তো আপনাদেরই ভাই, ওকে একটা সুযোগ দিন। যদি বলেন, তাহলে তাকে বদলি করে অন্যত্র পাঠিয়ে দেব।’

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক নেতা বলেন, হিসাবরক্ষণ কার্যালয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নতুন নয়। সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ভবিষ্যতে হয়রানির আশঙ্কায় অনেক সময় এসব বিষয়ে মুখ খুলতে চান না।

অভিযোগের বিষয়ে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান বলেন, সেবাগ্রহীতাদের জিম্মি করে উৎকোচ নেওয়া অপরাধের শামিল। তদন্ত করে দেখা হবে। এ ধরনের কাজ করলে অবশ্যই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।