মাগুরায় ৬ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ, জরিমানা
মাগুরায় অভিযান চালিয়ে ১২ হাজার মিটার নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। জালগুলোর বাজার মূল্য আনুমানিক প্রায় ৬ লাখ টাকা। শনিবার (২২ আগস্ট) দুপুর ২টার দিকে সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের কুল্লিয়া বাজার ও বুরাইল বিলে এ অভিযান চালানো হয়। প্রশাসন সূত্রে জানা যায়, অপূর্ব রায়ের বাড়ি ও দোকান থেকে ১৩৫ পিস আনুমানিক ১০০০০ মিটার চায়না দুয়ারি জাল জব্দ করা হয় এবং দশ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়। এছাড়া বুরাইল বিলেও অভিযান চালিয়ে আনুমানিক মোট ১২০০০মিটার (আনুমানিক মূল্য প্রায় ৬ লক্ষ টাকা) চায়না দুয়ারি জাল ও কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়। মাগুরা...
মাগুরায় অভিযান চালিয়ে ১২ হাজার মিটার নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। জালগুলোর বাজার মূল্য আনুমানিক প্রায় ৬ লাখ টাকা।
শনিবার (২২ আগস্ট) দুপুর ২টার দিকে সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের কুল্লিয়া বাজার ও বুরাইল বিলে এ অভিযান চালানো হয়।
প্রশাসন সূত্রে জানা যায়, অপূর্ব রায়ের বাড়ি ও দোকান থেকে ১৩৫ পিস আনুমানিক ১০০০০ মিটার চায়না দুয়ারি জাল জব্দ করা হয় এবং দশ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়। এছাড়া বুরাইল বিলেও অভিযান চালিয়ে আনুমানিক মোট ১২০০০মিটার (আনুমানিক মূল্য প্রায় ৬ লক্ষ টাকা) চায়না দুয়ারি জাল ও কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়।
মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসারের মেহেরুন্নাহার জানান, নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়।
নিষিদ্ধ চায়না জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। নদী ও জলজ সম্পদ রক্ষায় কেউ যেন এসব জাল ব্যবহার না করেন, সে বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।