ঢাকাসোমবার , ১৭ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বৃহত্তর ফরিদপুরের ভিলেজ ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Doinik Kumar
আগস্ট ১৭, ২০২৬ ৯:০৪ অপরাহ্ণ
Link Copied!

জাহাঙ্গীর হোসেন, বোয়ালমারী 

পেশাগত যোগাযোগ বৃদ্ধি, কাজের নানামুখী সমস্যা ও সম্ভাবনা এবং সংগঠন শক্তিশালী করার লক্ষ্যে ফরিদপুরের আলফাডাঙ্গায় মতবিনিময় সভা করেছে বিআরইবি অনুমোদিত বৃহত্তর ফরিদপুর ভিলেজ ইলেকট্রিশিয়ান অ্যাসোসিয়েশন। শনিবার (১৫ আগস্ট ২০২৬) দুপুর ২টায় আলফাডাঙ্গার ধানসিঁড়ি রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর জেলার বিআরইবি অনুমোদিত ভিলেজ ইলেকট্রিশিয়ানরা অংশগ্রহণ করেন। সভায় সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা অনুমোদিত ভিলেজ ইলেকট্রিশিয়ান অ্যাসোসিয়েশনের (বিআরইবি) সভাপতি আহমদ আলী মৃধা। সংগঠনটির সাধারণ সম্পাদক হাসান শেখের সঞ্চালনায় এতে ৫টি জেলার মূল নেতৃত্ব ও ইলেকট্রিশিয়ানরা বক্তব্য দেন।

মতবিনিময় সভায় বক্তারা বৃহত্তর ফরিদপুর অঞ্চলের ভিলেজ ইলেকট্রিশিয়ানদের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, পেশাগত নিরাপত্তা ও সমন্বয় বাড়ানোর পাশাপাশি সংগঠনকে আরও গতিশীল করার বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ প্রদান করেন।

অনুষ্ঠানে বিআরইবি শরীয়তপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, মাদারীপুর জেলা কমিটির সভাপতি আতাউর রহমান ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন, বোয়ালমারী পল্লী বিদ্যুৎ ইলেকট্রিশিয়ান সমিতির সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন, গোপালগঞ্জ জেলা কমিটির সভাপতি হেমায়েত চৌধুরী ও সাধারণ সম্পাদক মজিহিদুল রাসু, ফরিদপুর জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মো. সুমন মিয়া এবং রাজবাড়ীর মো. হিরোন ও মো. ওহিদুজ্জামানসহ বিভিন্ন জেলার দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, ভিলেজ ইলেকট্রিশিয়ানদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় বাড়ানোর পাশাপাশি মাঠপর্যায়ে কাজের বিভিন্ন সমস্যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরার লক্ষ্যেই এ মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে মাঠপর্যায়ের বিআরইবি অনুমোদিত ইলেকট্রিশিয়ানদের স্বার্থরক্ষায় সংগঠনটি যৌথভাবে কাজ করে যাবে বলে যৌথ প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।