ঢাকামঙ্গলবার , ১ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বিদ্যুৎ চুরি ঠেকাতে ফরিদপুরে রাতভর পল্লী বিদ্যুতের অভিযান

Doinik Kumar
সেপ্টেম্বর ১, ২০২৬ ১০:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

ফরিদপুরে অবৈধ বিদ্যুৎ ব্যবহার প্রতিরোধে অভিযান চালিয়েছে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি। রোববার দিবাগত রাতে সদর দপ্তর, জোনাল ও সাব-জোনাল অফিসের পৃথক দল বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে। অভিযানে আবাসিক মিটার দিয়ে বাণিজ্যিক কাজে বিদ্যুৎ ব্যবহার, রাস্তার বাতি, অটো চার্জিং ও গ্যারেজে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের বিষয়টি পরীক্ষা করা হয়। একই সঙ্গে সরকারের নির্দেশনা অনুযায়ী রাত আটটার পর শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধ রাখার বিষয়ে গ্রাহকদের সচেতন করা হয়।
ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা যায়, অভিযানে ১৬টি দল অংশ নেয়। তারা ১৭টি এলাকায় কার্যক্রম পরিচালনা করে। এ সময় রাত আটটার পর খোলা থাকা ৫২টি দোকান পাওয়া যায়। এর মধ্যে চারটি দোকানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। বাকি ৪৮টি দোকানের মালিককে সতর্ক করা হয়েছে। অভিযানে পল্লী বিদ্যুৎ সমিতির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধ বিদ্যুৎ ব্যবহার প্রতিরোধ ও সরকারি নির্দেশনা বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।