ঢাকামঙ্গলবার , ২৫ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বালিয়াকান্দিতে স্বামীর দায়ের করা যৌতুক মামলায় স্ত্রী কারাগারে

Doinik Kumar
আগস্ট ২৫, ২০২৬ ৫:৩৭ অপরাহ্ণ
Link Copied!

রাজবাড়ীর বালিয়াকান্দিতে স্বামীর দায়ের করা যৌতুক মামলায় স্ত্রীকে কারাগারে পাঠানো আদেশ দিয়েছেন আদলাত। মঙ্গলবার দুপুরে বালিয়াকান্দি আমলি আদালতের বিচারক আরিফ হোসেন এ আদেশ দেন।

কারাগারে পাঠানো ওই নারীর নাম মোছা. তানিয়া খাতুন (২২)। তিনি বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের খালকুলা গ্রামের মোহন মল্লিকের মেয়ে। তিনি একটি বেসরকারি হাসপাতালে কর্মরত।

তানিয়ার স্বামী মো. সাখাওয়াত হোসেন রাজবাড়ী সদর উপজেলার বিনোদপুর গ্রামের বাসিন্দা। তিনি একটি জাতীয় পত্রিকার রাজবাড়ী প্রতিনিধি হিসাবে কাজ করছেন।

আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী গোলাম মোস্তফা।

মামলা সূত্রে জানা গেছে, ২০২৪ সালে সাখাওয়াতের সঙ্গে বিয়ে হয় তানিয়ার। বিয়ের সময় সাখাওয়াতের পরিবারের পক্ষ থেকে তানিয়াকে স্বর্ণালংকারসহ বিভিন্ন উপহার দেওয়া হয়। তবে বিয়ের পর তানিয়া তার স্বামীর কাছে পাঁচলাখ টাকা যৌতুক দাবি করেন। একপর্যায় স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে চলে যান তানিয়া।

বিষয়টি পারিবারিকভাবে ও স্থানীয় সালিশের মাধ্যমে মীমাংসার চেষ্টা করা হয়। তবে তানিয়া যৌতুকের টাকা ছাড়া সংসারে ফিরতে রাজি হয়নি বলে এজাহারে উল্লেখ করা হয়। এ ঘটনায় সাখাওয়াত হোসেন বাদী হয়ে ২০১৮ সালে যৌতুক নিরোধ আইনের বালিয়াকান্দি আমলি আদালতে মামলা করেন।

বাদীপক্ষের আইনজীবী গোলাম মোস্তাফা জানিয়েছেন, আদালতের তদন্তের পর তানিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। পরে তিনি স্বেচ্ছায় সংসার করার শর্তে জামিন নেন। এরপর লিগ্যাল এইডের মাধ্যমেও বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হয়। তবে আসামি ও বাদির সঙ্গে সংসার করতে নাজি না হওয়ায় এবং মীমাংসা কার্যকর না হওয়ায় আদালত তানিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।