ঢাকারবিবার , ২১ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুর জেনারেল হাসপাতালের সভাপতি হলেন এমপি নায়াব ইউসুফ

Doinik Kumar
জুন ২১, ২০২৬ ৭:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক
ফরিদপুর জেনারেল হাসপাতালের   হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য নায়াব ইউসুফ আহমেদ। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে গতকাল এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, নির্দেশক্রমে ফরিদপুর জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটিতে তাঁকে সভাপতি মনোনয়ন প্রদান করা হলো।
স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত আদেশটিতে তত্ত্বাবধায়ক হিসেবে ফরিদপুর জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত করার পাশাপাশি বিষয়টি সংশ্লিষ্ট সংসদ সদস্যকেও জানানোর অনুরোধ জানানো হয়েছে।
আদেশের অনুলিপি মন্ত্রী ও প্রতিমন্ত্রীর একান্ত সচিব, সচিবের একান্ত সচিব, অতিরিক্ত সচিব (হাসপাতাল) এবং যুগ্মসচিবসহ (সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা) সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।