নিজস্ব প্রতিবেদক
ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের তেতুলতলা এলাকায় মোবাইল কোর্টের অভিযানে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের প্রায় ৩১ শতাংশ জমি উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া এই জমির আনুমানিক মূল্য প্রায় ৬ কোটি টাকা।
গতকাল রোববার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলাম।
উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় এবং সওজের সহযোগিতায় এই উচ্ছেদ পরিচালিত হয়।
প্রশাসন জানায়, গঙ্গাবর্দী মৌজার সওজের জমিতে মাটি ভরাট করে সেমিপাকা মার্কেট নির্মাণ করেন হামজা নামের এক ব্যক্তি। একাধিকবার নিষেধ করার পরও তিনি নির্মাণ বন্ধ করেননি। পরে মোবাইল কোর্ট অবৈধ স্থাপনা ভেঙে দেয়। উদ্ধার হওয়া ইট-বালু নিলামে বিক্রি করে অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।
অভিযানে পুলিশ ও আনসার সদস্যরা নিরাপত্তা দেন। সওজের উপ-বিভাগীয় প্রকৌশলী নাফিজ তানজিম সার্ভেয়ারদের নিয়ে জমির সীমানা চিহ্নিত করেন। প্রশাসন জানায়, সরকারি সম্পত্তি রক্ষায় এমন অভিযান চলবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
