নিজস্ব প্রতিবেদক,
গণভোটের গণরায় ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবিতে ফরিদপুরে বিশাল গণমিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য। গতকাল শনিবার শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচিটি সফলভাবে সম্পন্ন হয়।
১১ দলীয় ঐক্যের জেলা আহ্বায়ক মাওলানা বদরুদ্দীনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা প্রফেসর আবদুত তাওয়াব। বক্তারা বলেন, দেশের ৭০ শতাংশ মানুষের আকাঙ্ক্ষিত রায়কে উপেক্ষা করার সুযোগ নেই। অবিলম্বে এই গণরায় কার্যকর না করলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। মাওলানা আমজাদ হোসাইন ও ডা. শাহেদসহ ১১ দলের শীর্ষ নেতারা এই আন্দোলনে রাজপথে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আব্দুল ওহাব ও মুফতি আবু নাসির আইয়ুবী।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
