ফমেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
নিজস্ব প্রতিবেদক ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এমপি। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে গত ১৫ জুন এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, নির্দেশক্রমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটিতে নিয়োগকৃতভাবে সভাপতি মনোনয়ন প্রদান করা হলো। আদেশে স্বাক্ষর করেন উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ। একই সঙ্গে বিষয়টি অবহিত করে চিঠির অনুলিপি পাঠানো হয়েছে স্বাস্থ্যমন্ত্রী ও প্রতিমন্ত্রীর একান্ত সচিব, স্বাস্থ্য সেবা বিভাগের সচিবের একান্ত সচিব, অতিরিক্ত সচিব (হাসপাতাল) এবং যুগ্মসচিবসহ (সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা) সংশ্লিষ্ট দপ্তরে। এর আগে ফরিদপুর মেডিকেল কলেজ...
নিজস্ব প্রতিবেদক
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এমপি। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে গত ১৫ জুন এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, নির্দেশক্রমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটিতে নিয়োগকৃতভাবে সভাপতি মনোনয়ন প্রদান করা হলো। আদেশে স্বাক্ষর করেন উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ। একই সঙ্গে বিষয়টি অবহিত করে চিঠির অনুলিপি পাঠানো হয়েছে স্বাস্থ্যমন্ত্রী ও প্রতিমন্ত্রীর একান্ত সচিব, স্বাস্থ্য সেবা বিভাগের সচিবের একান্ত সচিব, অতিরিক্ত সচিব (হাসপাতাল) এবং যুগ্মসচিবসহ (সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা) সংশ্লিষ্ট দপ্তরে। এর আগে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালককেও এ বিষয়ে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে চিঠিতে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।