ঢাকাসোমবার , ২০ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

প্রযুক্তিনির্ভর আগামীর খোঁজে  খুদে উদ্ভাবকদের মিলনমেলা

Doinik Kumar
এপ্রিল ২০, ২০২৬ ৯:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

 ফরিদপুরে ৪৭তম জাতীয়  বিজ্ঞান ও প্রযুক্তি মেলার  বর্ণাঢ্য উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনের অঙ্গীকার নিয়ে ফরিদপুরে জাঁকজমকপূর্ণভাবে শুরু হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা ২০২৬। ১৯ এপ্রিল রবিবার সকালে শহরের তারার মেলা ঈশান মেমোরিয়াল স্কুল মাঠে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে দুই দিনব্যাপী এই মেলার শুভ উদ্বোধন করা হয়। জেলা প্রশাসনের আয়োজনে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এই কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, সিভিল সার্জন ডা. মাহবুবুল হাসান এবং জেলা শিক্ষা অফিসার বিষ্ণু পদ ঘোষাল। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান বিশ্বের প্রতিযোগিতায় টিকে থাকতে হলে বিজ্ঞান ও প্রযুক্তির কোনো বিকল্প নেই। তিনি শিক্ষার্থীদের নতুন কিছু সৃষ্টিতে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, সরকারের লক্ষ্য একটি উন্নত ও প্রযুক্তি নির্ভর রাষ্ট্র গড়া, যেখানে তরুণদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য।
বিশেষ অতিথিরা শিক্ষার্থীদের বাস্তবমুখী জ্ঞান অর্জনের মাধ্যমে দেশের উন্নয়নে অবদান রাখার পরামর্শ দেন। অনুষ্ঠানে ঈশান মেমোরিয়াল স্কুলের প্রধান শিক্ষক ডলি ইয়াসমিনসহ ৯টি উপজেলার ২২টি বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
আয়োজকরা জানান, দুই দিনের এই মেলায় কুইজ প্রতিযোগিতা, বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শনী ও সেমিনার অনুষ্ঠিত হবে। তরুণ প্রজন্মকে বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।