ঢাকারবিবার , ২৬ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ধ্বংসের মুখে বাইশরশি জমিদার বাড়ি: সুরক্ষায় পাশে দাঁড়ালেন এমপি বাবুল

Doinik Kumar
এপ্রিল ২৬, ২০২৬ ৮:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক

ফরিদপুরের সদরপুর উপজেলার ঐতিহাসিক বাইশরশি জমিদার বাড়িটি সংরক্ষণে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের ঘোষণা দিয়েছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল। দীর্ঘদিন ধরে অবহেলিত এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনের সুরক্ষা এবং ঐতিহ্য বজায় রাখতে তিনি সরেজমিনে পরিদর্শন শেষে এই আশ্বাস প্রদান করেন।গত শুক্রবার দুপুরবেলা কালবেলা অনলাইনে ‘জমিদার বাড়ির বউঘাট খুঁড়ে নিয়ে যাচ্ছে গুপ্তধন’ শীর্ষক একটি সংবাদ প্রকাশিত হলে স্থানীয় পর্যায়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ওই সংবাদের প্রেক্ষিতে জনমনে তৈরি হওয়া উদ্বেগ আমলে নিয়ে ওইদিন সন্ধ্যা ৬টার দিকে এমপি শহিদুল ইসলাম বাবুল ঘটনাস্থল পরিদর্শনে যান। এ সময় তিনি জমিদার বাড়ির বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করেন এবং স্থানীয়দের সাথে কথা বলেন। পরিদর্শনকালে তিনি বলেন যে, বাইশরশি জমিদার বাড়িটি অত্র অঞ্চলের একটি অনন্য ও গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন। এর হারানো গৌরব পুনরুদ্ধার এবং অবকাঠামো রক্ষা করা সবার নৈতিক দায়িত্ব। তিনি আরও জানান, এই স্থাপনাটিকে ইতোমধ্যে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতায় এনে যথাযথভাবে সংরক্ষণের চেষ্টা চলছে। স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানান, অযত্ন আর অবহেলায় এই প্রাচীন নিদর্শনের অধিকাংশ অংশ আজ ধ্বংসের মুখে। বিশেষ করে সম্প্রতি গুপ্তধনের আশায় বউঘাট নামক স্থানে খনন কার্য চালানোর ঘটনায় তারা চরম আতঙ্কিত ছিলেন। এমপির এই পরিদর্শন ও সংরক্ষণের আশ্বাসে এলাকাবাসীর মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। তারা এখন দ্রুত এই ঐতিহাসিক সম্পদ রক্ষায় দৃশ্যমান পদক্ষেপের দাবি জানাচ্ছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।