নিজস্ব প্রতিবেদক
দেশটা আমাদের সবার উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, এই দেশকে সবাই একসঙ্গে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চান। তিনি বলেন, ‘এখানে সংখ্যালঘু-সংখ্যাগুরু বলে কোনো কথা নেই। আপনারা সবাই নির্ভয়ে সব কিছু পালন করবেন। আপনাদের পাশে আমাদের সরকার সবসময় আছে।’
বৃহস্পতিবার দুপুরে ফরিদপুরের নগরকান্দায় রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। মন্দিরের সভাপতি ডা. রনদা প্রসাদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. বাবুল তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, জেলা পূজা উদ্যাপন ফোরামের আহ্বায়ক অজয় কুমার কর, উপজেলা বিএনপির সহ-সভাপতি আলীমুজ্জামান সেলু, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান মাসুদ, নগরকান্দা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহমুদুল হাসান মিরানসহ হিন্দু সমাজের বিশিষ্ট ব্যক্তিরা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
