ঢাকামঙ্গলবার , ১৯ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আলফাডাঙ্গা ইউএনও কার্যালয়ের ভেতরে টেন্ডার শিডিউল ছিনতাই, হাট ইজারা কার্যক্রম স্থগিত

Doinik Kumar
মে ১৯, ২০২৬ ৮:০১ পূর্বাহ্ণ
Link Copied!

সরকারি কার্যালয়ের ভেতরে এমন ঘটনা সরকারি দপ্তরের নিরাপত্তা ও
টেন্ডার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে বলে স্থানীয়রা জানান।
নিজস্ব প্রতিবেদক, আলফাডাঙ্গা
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের ভেতরে কোরবানির পশুর হাটের     ইজারার টেন্ডার শিডিউল ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট হাট-বাজারের টেন্ডার কার্যক্রম আপাতত স্থগিত করা হয়েছে।
রোববার (১৭ মে) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী মো. ফারুক খান। তিনি উপজেলার আড়পাড়া গ্রামের বাসিন্দা।
সরকারি কার্যালয়ের ভেতরে এমন ঘটনা সরকারি দপ্তরের নিরাপত্তা ও টেন্ডার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে বলে স্থানীয়রা জানান।
কী ঘটেছিল
ভুক্তভোগীর লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, টেন্ডার শিডিউল জমা দিতে ইউএনও কার্যালয়ে গেলে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি ফারুক খানের হাত থেকে জোরপূর্বক শিডিউলটি ছিনিয়ে নেয়। বাধা দেওয়ার চেষ্টা করলে তাঁকে ধাক্কা দেওয়া হয়। পরে অভিযুক্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
ফারুক খান জানান, এ ঘটনায় তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং সরকারি টেন্ডার প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছে।
টেন্ডার স্থগিত, ইউএনও নিরুদ্দেশ
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ঘটনার পর ফারুক খানকে নতুন করে শিডিউল দেওয়া হয়। কিন্তু নির্ধারিত সময়ে তা জমা না পড়ায় বিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়। পরে জেলা প্রশাসক সংশ্লিষ্ট হাট-বাজারের টেন্ডার কার্যক্রম স্থগিত ঘোষণা করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত নুর মৌসুমীর বক্তব্য জানতে তাঁর কার্যালয়ে গিয়ে পাওয়া যায়নি। সরকারি মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল ধরেননি।
ভুক্তভোগী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।  তবে থানায় মামলা হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।