ঢাকামঙ্গলবার , ১৬ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে ডিবির দুই অভিযানে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

Doinik Kumar
জুন ১৬, ২০২৬ ৭:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক
ফরিদপুর শহরের কেশবনগর এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তার ব্যক্তি আবুল হাসান রবিন (৩৫)। তিনি কেশবনগর এলাকার মৃত হাজী লোকমান মিয়ার ছেলে। জেলা গোয়েন্দা শাখার ওসি সৈয়দ মো. আলমগীর হোসেনের নির্দেশনায় এসআই মো. আবু কাওসার সবুজ সঙ্গীয় ফোর্স নিয়ে কোতোয়ালী থানার ওই এলাকায় এ অভিযান পরিচালনা করেন।
পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত মাদক জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে। এদিকে নগরকান্দা উপজেলার গাংতালমা এলাকায় একই দিনে পরিচালিত আরেকটি অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ এক বৃদ্ধকে আটক করে ডিবি পুলিশ। গ্রেপ্তার ব্যক্তি মো. লোকমান শেখ (৬৮), মৃত ধীরাজুদ্দিন শেখের ছেলে।
ওসি আলমগীর হোসেনের দিকনির্দেশনায় এসআই মো. মোতাহার আলী সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন। তার কাছ থেকে ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত গাঁজা জব্দ করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান। জেলা গোয়েন্দা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।