ইরান রাসায়নিক ও জীবাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে: ট্রাম্প
ইরান রাসায়নিক ও জীবাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক সাক্ষাৎকারে বিভিন্ন বিষয়ে কথা বলতে গিয়ে তিনি এ দাবি করেন। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, ইরানের সঙ্গে আলোচনার সময় সমঝোতা স্মারক (এমওইউ) তৈরি হলেও তা অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল। তবে ওই আলোচনার মধ্য দিয়ে ওয়াশিংটন বুঝতে পেরেছে, ইরানের কর্মকর্তাদের বিশ্বাস করা যায় না। ট্রাম্প বলেন, ওই সময় তাদের সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পেরেছি। আমরা বুঝতে পেরেছি, তাদের বিশ্বাস করা যায় না। যুদ্ধ পরিচালনায় নিজের সিদ্ধান্তের পক্ষেও সাফাই দেন মার্কিন প্রেসিডেন্ট। তার দাবি, দীর্ঘ মেয়াদে এসব সিদ্ধান্ত ইতিবাচকভাবে মূল্যায়িত হবে।...
ইরান রাসায়নিক ও জীবাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক সাক্ষাৎকারে বিভিন্ন বিষয়ে কথা বলতে গিয়ে তিনি এ দাবি করেন।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, ইরানের সঙ্গে আলোচনার সময় সমঝোতা স্মারক (এমওইউ) তৈরি হলেও তা অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল। তবে ওই আলোচনার মধ্য দিয়ে ওয়াশিংটন বুঝতে পেরেছে, ইরানের কর্মকর্তাদের বিশ্বাস করা যায় না।
ট্রাম্প বলেন, ওই সময় তাদের সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পেরেছি। আমরা বুঝতে পেরেছি, তাদের বিশ্বাস করা যায় না।
যুদ্ধ পরিচালনায় নিজের সিদ্ধান্তের পক্ষেও সাফাই দেন মার্কিন প্রেসিডেন্ট। তার দাবি, দীর্ঘ মেয়াদে এসব সিদ্ধান্ত ইতিবাচকভাবে মূল্যায়িত হবে।
ট্রাম্প স্বীকার করেন, ইরানের সঙ্গে সংঘাত নির্বাচনে প্রভাব ফেলেছে। তবে রাজনৈতিক হিসাব-নিকাশের ভিত্তিতে তিনি সিদ্ধান্ত নেন না বলেও দাবি করেন।
সূত্র: আল-জাজিরা
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।