ফাতাহ-৩ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো পাকিস্তান
ফাতাহ-৩ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। বুধবার (১৮ নভেম্বর) দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, উন্নত নেভিগেশন ও প্রপালশন প্রযুক্তিতে সজ্জিত এই ক্ষেপণাস্ত্রটি সুপারসনিক গতিতে দীর্ঘ দূরত্বের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। আইএসপিআর আরও জানায়, ফাতাহ-৩ পাকিস্তান সেনাবাহিনীর রকেট ফোর্স কমান্ডের অভিযান পরিচালনার সক্ষমতা ও আঘাত হানার দূরত্ব বাড়াবে। এর ফলে দেশটির প্রচলিত সামরিক প্রতিরোধব্যবস্থা ও প্রতিরক্ষার সক্ষমতা আরও শক্তিশালী হবে। ক্ষেপণাস্ত্রটির উৎক্ষেপণ প্রত্যক্ষ করেন সেনাবাহিনীর রকেট ফোর্স কমান্ডের প্রধান, সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা এবং সংশ্লিষ্ট বিজ্ঞানী ও প্রকৌশলীরা। ফাতাহ-৩-এর সফল পরীক্ষায় অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট...
ফাতাহ-৩ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। বুধবার (১৮ নভেম্বর) দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, উন্নত নেভিগেশন ও প্রপালশন প্রযুক্তিতে সজ্জিত এই ক্ষেপণাস্ত্রটি সুপারসনিক গতিতে দীর্ঘ দূরত্বের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম।
আইএসপিআর আরও জানায়, ফাতাহ-৩ পাকিস্তান সেনাবাহিনীর রকেট ফোর্স কমান্ডের অভিযান পরিচালনার সক্ষমতা ও আঘাত হানার দূরত্ব বাড়াবে। এর ফলে দেশটির প্রচলিত সামরিক প্রতিরোধব্যবস্থা ও প্রতিরক্ষার সক্ষমতা আরও শক্তিশালী হবে।
ক্ষেপণাস্ত্রটির উৎক্ষেপণ প্রত্যক্ষ করেন সেনাবাহিনীর রকেট ফোর্স কমান্ডের প্রধান, সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা এবং সংশ্লিষ্ট বিজ্ঞানী ও প্রকৌশলীরা।
ফাতাহ-৩-এর সফল পরীক্ষায় অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, সেনাপ্রধান ও প্রতিরক্ষা বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং তিন বাহিনীর প্রধানেরা।
দেশটির প্রতিরক্ষা সক্ষমতা উন্নয়নে এই সাফল্যের পেছনে অবদান রাখা সবাইকে তাদের নিষ্ঠা ও প্রচেষ্টার জন্য প্রশংসা করেন তারা।
সূত্র: জিও নিউজ
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।