ঢাকাসোমবার , ২ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. ক্যারিয়ার
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. টপ নিউজ
  8. ধর্ম
  9. পর্যটন
  10. বিনোদন
  11. রাজনীতি
  12. লিড নিউজ
  13. শিক্ষা
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত

Doinik Kumar
নভেম্বর ২, ২০২৬ ১০:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক

বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, সম্মাননা ও ঋণ বিতরণের মধ্য দিয়ে ফরিদপুরে জাতীয় যুব দিবস ২০২৬ পালিত হয়েছে। রোববার (১ নভেম্বর) যুব উন্নয়ন অধিদপ্তর ও জেলা প্রশাসনের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

সকাল সাড়ে ১১টায় জেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মাজহারুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। স্বাগত বক্তব্য দেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক এএসএম মইনুল আহসান।

সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. সোহরাব হোসেন, সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলাম, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অধ্যাপক এম এ হালিমসহ অন্যরা।

বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে যুবসমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের দক্ষ ও স্বাবলম্বী করে গড়ে তোলার পাশাপাশি মাদক, সন্ত্রাস, দুর্নীতি, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ প্রতিরোধে তাঁদের এগিয়ে আসতে হবে। এ সময় যুবকদের আত্মকর্মসংস্থানে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ ও ঋণ কার্যক্রম কাজে লাগানোর আহ্বান জানানো হয়।

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে পাঁচজন তরুণ যুব সংগঠককে সম্মাননা দেওয়া হয় এবং পাঁচজনের মধ্যে যুবঋণ বিতরণ করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।