ঢাকারবিবার , ১ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. ক্যারিয়ার
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. টপ নিউজ
  8. ধর্ম
  9. পর্যটন
  10. বিনোদন
  11. রাজনীতি
  12. লিড নিউজ
  13. শিক্ষা
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

চরভদ্রাসনে জাতীয় যুব দিবস পালিত

Doinik Kumar
নভেম্বর ১, ২০২৬ ৭:০০ অপরাহ্ণ
Link Copied!

মোঃ মেজবাহ উদ্দিন

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতীয় যুব দিবস-২০২৬খ্রি. পালিত হয়েছে। এ উপলক্ষ্যে রবিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ চত্তর থেকে এক বর্ণাঢ্য র্যা লি বের করা হয়। র্যা লিটি প্রধান সড়কগুলো প্রদক্ষিনের পর উপজেলা মাল্টিপারপাস হলরুমে এক আলোচনা সভা করেন। সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জুলহাস হোসেন সৌরভ। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরভদ্রাসন সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেঃ চন্দ্র মোহন হালদার, থানা অফিসার ইনচার্জ মোঃ সফর আলী ও উপজেলা বিএনপি’র আহবায়ক মোঃ ওয়াহিদুজ্জামান মোল্যা।
“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ” এ মূল প্রতিপাদ্য বিষয়ের উপর সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ সেলিম খান। অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, উপজেলা বিএনপি রনতা এজিএম বাদল আমিন, মোঃ শাহজাহান শিকদার, মোঃ মঞ্জুরুল হক মৃধা, ইউপি চেয়ারম্যান মোঃ ইয়াকুব আলী, উপজেলা যুবদলের সভাপতি মোঃ মোজাফ্ফর হোসেন জাফর, ছাত্রদলের কলেজ শাখার সভাপতি আলামনি মোল্যা, আনপ্রোজেক্ট ম্যানেজার মেহেদী হাসান, উপজেলা যুব সংগঠনের সদস্য আঃ কুদ্দুস আলী ও রাহাত হোসেন প্রমূখ।
বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেকারত্ব দূরীকরণ, আত্মকর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা বৃদ্ধি এবং দেশ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে। আর প্রশিক্ষণ ও কর্মমুখী উদ্যোগের মাধ্যমে যুবসমাজকে দক্ষ মানবসম্পদে পরিণত করার উপর গুরুত্ব দেন বক্তারা। এছাড়া বক্তারা আরও বলেন, মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে যুবসমাজকে দূরে রেখে একটি উন্নত, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সভাশেষে উপজেলার ২০ জন প্রশিক্ষিত যুবক যুবতীর মধ্যে মোট সাড়ে ২১ লাখ টাকার ঋণের চেক বিতরন করা হয়। এরমধ্যে ১৭ জনকে এক লাখ টাকা করে ১৭ লাখ টাকার চেক এবং তিন জনকে দেড় লাখ টাকা করে সাড়ে ৪ লাখ টাকা সহ মোট সাড়ে ২১ লাখ টাকার চেক বিতরন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।