ঢাকারবিবার , ২১ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সকলের সহযোগিতাই আমার সফলতার নেপথ্যে : লাইলী বাউল

Doinik Kumar
জুন ২১, ২০২৬ ৭:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক

দেশের জনপ্রিয় লোকসংগীত শিল্পী লাইলী বাউল তাঁর দীর্ঘ সংগীতজীবনের সফলতার জন্য গণমাধ্যমকর্মীসহ সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি পরিবারের সদস্যদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন।

আজ শুক্রবার দুপুরে ফরিদপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় তাঁর ছেলে আপন শেখসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

লাইলী বাউল বলেন, গণমাধ্যম ও সাধারণ মানুষের সহযোগিতা না পেলে তিনি আজকের অবস্থানে পৌঁছাতে পারতেন না। ভবিষ্যতে চলচ্চিত্রে গান গাওয়ার ইচ্ছার কথা জানিয়ে তিনি সবার কাছে দোয়া কামনা করেন।

অনুষ্ঠানে তাঁর ছেলে আপন শেখ মায়ের সফলতার পেছনে সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান, সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী, প্রতিমন্ত্রী আলী নেওয়াজ খৈয়ম, স্থানীয় সংসদ সদস্যবৃন্দ এবং জেলা প্রশাসনের প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। পেশায় রংমিস্ত্রি আপন শেখ উল্লেখ করেন, পরিবারের সদস্যদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হলে পরিবারটি চিরকৃতজ্ঞ থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।