ঢাকাবুধবার , ১৭ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন

Doinik Kumar
জুন ১৭, ২০২৬ ৮:১২ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, বোয়ালমারী 

ফরিদপুরে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের কাদীরদি উচ্চবিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের সূচনা হয়।

ফরিদপুরের জেলা প্রশাসক মো. মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) হেলিন জেরিন খান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন— জেলা পরিষদের চেয়ারম্যান মো. আফজাল হোসেন খান পলাশ, পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম এবং বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রফিকুল হাসান প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়াতে সরকারের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। ফ্যামিলি কার্ডের মাধ্যমে সাধারণ মানুষ ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী কিনতে পারবেন, যা বর্তমান বাজার পরিস্থিতিতে সাধারণ পরিবারগুলোকে বড় ধরনের স্বস্তি দেবে।

উদ্বোধন শেষে বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ১২০ জন নারীর হাতে আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হয়। এর মাধ্যমে ফরিদপুর জেলায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হলো। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পর্যায়ক্রমে জেলার অন্য সব উপজেলার ইউনিয়নগুলোতেও এই কার্ড বিতরণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।