ঢাকামঙ্গলবার , ১৬ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বব্যাংকের অর্থায়নে পৌরসভার মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ

Doinik Kumar
জুন ১৬, ২০২৬ ৭:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক
ফরিদপুর পৌরসভার টেকসই উন্নয়ন ও আধুনিক নগর পরিকল্পনা নিয়ে একটি প্রস্তুতিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল সাড়ে দশটায় পৌরসভার হলরুমে বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে এবং রেজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (আরইউটিডিপি)-এর উদ্যোগে এ আয়োজন করা হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সোহরাব হোসেন। সঞ্চালনায় ছিলেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হুসাইন মো. হাই।
বক্তারা জানান, প্রকল্পের আওতায় পৌরসভার বর্তমান ও ভবিষ্যৎ চাহিদা বিবেচনায় একটি সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়ন করা হবে। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল, টিএলসিসি সদস্য ও সুশীল সমাজের প্রতিনিধিসহ প্রায় ৫০ জন অংশ নেন। তাঁরা সড়ক, ড্রেনেজ, বর্জ্য ব্যবস্থাপনা ও নিরাপদ পানি সরবরাহ বিষয়ে সুপারিশ দেন। কর্মকর্তারা জানান, এসব মতামত বিশ্লেষণ করে একটি টেকসই উন্নয়ন পরিকল্পনা চূড়ান্ত করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।