ঢাকামঙ্গলবার , ১৭ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. ক্যারিয়ার
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. টপ নিউজ
  8. ধর্ম
  9. পর্যটন
  10. বিনোদন
  11. রাজনীতি
  12. লিড নিউজ
  13. শিক্ষা
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

চরভদ্রাসনে আর্ন প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

Doinik Kumar
নভেম্বর ১৭, ২০২৬ ৬:৪৮ অপরাহ্ণ
Link Copied!

মোঃ মেজবাহ উদ্দিন

ফরিদপুরের চরভদ্রাসনে আর্ন প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। আসপাড়া পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় উপজেলায় প্রকল্পটির বাস্তবায়ন করে চলেছন। বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে বলে জানা গেছে।

এ অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জুলহাস হোসেন সৌরভ। সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সেলিম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান মোল্লা। সভায় শুরুতে প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরে ভিডিও চিত্র প্রদর্শন করেন আসপাড়া পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আসপাড়া পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের উপজেলা ম্যানেজার শেখ মেহেদী হাসান।

সভাটি ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন প্রকল্পের উদ্যোক্তা উন্নয়নকর্মী মালা আক্তার। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা, উপজেলা যুবদলের সভাপতি মো. মোজাফফর হোসেন জাফর, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম, উপজেলা সমাজসেবা
অফিসার জাহিদ তালুকদার, সাংবাদিক আব্দুস সবুর কাজল ও মোহাম্মদ মেজবাহ উদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন, আর্ন প্রকল্পের মাধ্যমে উপজেলার যুবক-যুবতীদের দক্ষতা বৃদ্ধি, বেকার যুবকদের কারিগরি প্রশিক্ষণ প্রদান, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা এবং নতুন উদ্যোক্তা তৈরির সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি প্রশিক্ষণ শেষে কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের মাধ্যমে যুবসমাজকে অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত হতে সহায়তা করবে এ প্রকল্প। বক্তারা আরও আশা প্রকাশ করেন, এ প্রকল্পের মাধ্যমে চরভদ্রাসন উপজেলার বেকার যুবক-যুবতীদের দক্ষতা উন্নয়ন, উদ্যোক্তা সৃষ্টি এবং কর্মসংস্থানের নতুন সম্ভাবনা তৈরি হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।