নিজস্ব প্রতিবেদক
সরকারের উচ্চপদস্থ ব্যক্তিদের পরিচয় ব্যবহার করে ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের মাধ্যমে প্রতারণার অভিযোগে আতিয়ার দর্জি (৪৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। গতকাল শনিবার দিবাগত রাতে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, আতিয়ার দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তার ও অবৈধ সুবিধা আদায়ের লক্ষ্যে ভুয়া অ্যাকাউন্ট খুলে কর্মকর্তা ও সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছিলেন। তার কাছ থেকে একটি মাইক্রোবাস, সাতটি মোবাইল ও এটিএম কার্ড উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় ঢাকার শাহবাগ থানায় মামলা হয়েছে।