নিজস্ব প্রতিবেদক
ফরিদপুরে বৈশ্বিক মহামারির প্রভাবে ক্ষতিগ্রস্ত অবহেলিত ও কর্মহীন জনগোষ্ঠীর পুনর্বাসনে ১৫৬টি গরু ও গো-খাদ্য বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে শহরতলীর পশরায় নারী উন্নয়ন ফোরামের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গরু বিতরণ করেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ। সমাজসেবা অধিদপ্তর ও নারী উন্নয়ন ফোরামের যৌথ বাস্তবায়নে পরিচালিত প্রকল্পের আওতায় এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।