নিজস্ব প্রতিবেদক
ফরিদপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। রানার্সআপ হয়েছে সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়।
বৃহস্পতিবার ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থা মিলনায়তনে দিনব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, ফরিদপুর এর আয়োজনে ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় সেমিফাইনাল ও ফাইনাল পর্ব হয়।
সেমিফাইনালে অংশ নেয় ফরিদপুর জেলা প্রশাসন স্কুল, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয় ও আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়।
ফাইনালে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের কাছে হেরে রানার্সআপ হয় সারদা সুন্দরী। সেরা বক্তা নির্বাচিত হন সাবা জামান প্রিয়ন্তী।
বিজয়ীদের মাঝে ক্রেস্ট, মেডেল ও সনদ বিতরণ করেন দুদকের সহকারী পরিচালক আবুল বাশার ও মুস্তাফিজুর রহমান এবং কমিটির সাধারণ সম্পাদক হাসানউজ্জামান।