নিজস্ব প্রতিবেদক
ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি ও দুটি সলিং রাস্তার উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। শনিবার তিনি এ কার্যক্রম উদ্বোধন করেন।
জানা যায়, “২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি”র অংশ হিসেবে ইউনিয়নের বেড়িবাঁধ ও হঠাৎবাজার এলাকায় গাছ লাগানো হয়। এ ছাড়া যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ৬ ও ৯ নম্বর ওয়ার্ডে দুটি নতুন সলিং রাস্তার উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, এই উদ্যোগের ফলে এলাকার পরিবেশ ও যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে।