অনলাইন ডেস্ক

গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে আগামী ২০ জুন (শনিবার) দুপুর ২টায় খুলনা মহানগরীর ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে ১১ দলীয় ঐক্যের খুলনা বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে।
বুধবার (১৭ জুন) জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এ সমাবেশে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন।

বিবৃতিতে বলা হয়, সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।সমাবেশকে সফল করতে খুলনা বিভাগের সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।