নিজস্ব প্রতিবেদক
ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম বলেছেন, দেশের বেশিরভাগ গবেষণার ফলাফল বাক্সবন্দী হয়ে পড়ে থাকে। অর্থের অভাবে এসব সুপারিশ বাস্তবায়ন হয় না।
রোববার দুপুরে ফরিদপুর ডায়াবেটিক সমিতি মেডিকেল কলেজ সম্মেলন কক্ষে শহর এলাকায় অসংক্রামক রোগ প্রতিরোধ বিষয়ক গবেষণার ফলাফল উপস্থাপনা ও মতবিনিময় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ ডায়াবেটিক সমিতির গবেষণা প্রতিষ্ঠান পরিচালিত পিনাক প্রকল্পের প্রাথমিক ফলাফল উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী সরকার আশরাফ উদ্দিন আহমেদ ও সহ-গবেষক ডা. জোয়ানা মরিসন। জেলা প্রশাসক আরও জানান, নারীদের হাঁটার উপযোগী নিরাপদ ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনা রয়েছে।