নিজস্ব প্রতিবেদক, সদরপুর
ফরিদপুরের সদরপুর উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩১৫ গ্রাম গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার বাবুর চর মোল্লা গ্রাম এলাকায় এই অভিযান পরিচালনা করেন এসআই শহিদুল ইসলাম। অভিযানে আক্কাস মাতুব্বর (৪৮) ও রিহাদ মাতুব্বর (৩৯) নামে দুইজনকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে ৭৫ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার দুইজনই সদরপুর থানার বাসিন্দা। ডিবির অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক সৈয়দ মো. আলমগীর হোসেনের নির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে।