নিজস্ব প্রতিবেদক
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ফরিদপুর সাহিত্য পরিষদের উদ্যোগে সাংস্কৃতিক ও সাহিত্যিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।  রোববার (২৪ মে) বিকেল ৪টায় ফরিদপুরের ঐতিহাসিক ময়েজ মঞ্জিল প্রাঙ্গণে এই অনুষ্ঠান হবে।
অনুষ্ঠানে কবির জীবন, সাহিত্য ও অসাম্প্রদায়িক চেতনা নিয়ে আলোচনা করা হবে। পাশাপাশি থাকছে নজরুলবিষয়ক একটি বিচিত্র প্রদর্শনী। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখবেন নজরুল-বীক্ষক ও চলচ্চিত্র তাত্ত্বিক অনুপম হায়াৎ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইতিহাসবিদ বদিউজ্জামান চৌধুরী।
প্রধান অতিথি থাকবেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। বিশেষ অতিথি হিসেবে থাকবেন পুলিশ সুপার নজরুল ইসলাম পিপিএম এবং জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ।
সভাপতিত্ব করবেন পরিষদের সভাপতি প্রফেসর আলতাফ হোসেন। সঞ্চালনায় থাকবেন সাধারণ সম্পাদক মফিজ ইমাম মিলন।