নিজস্ব প্রতিবেদক
ফরিদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে মঙ্গলবার সকালে জেলা মৎস্য দপ্তরের আয়োজনে “ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প”-এর আওতায় একদিনের সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জেলা মৎস্য কর্মকর্তা নাসরিন জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ এবং বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলাম। “মা ইলিশ রক্ষা করি, ইলিশের বংশবৃদ্ধি করি” প্রতিপাদ্যে আয়োজিত এ সেমিনারে ১০ ইঞ্চির কম দৈর্ঘ্যের ইলিশ না ধরা, কারেন্ট জাল পরিহার এবং জাটকা সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, শুধু আইন প্রয়োগ নয়, জনসচেতনতার মাধ্যমেই এ কার্যক্রম সফল করা সম্ভব।