আবিদুর রহমান নিপু
ফরিদপুরের নগরকান্দায় মাদক ব্যবসার মূল হোতা হিসেবে অভিযুক্ত লাভলু শরীফ (৪৫) এখনো আইনের নাগালের বাইরে রয়েছেন। কক্সবাজার থেকে ইয়াবা এনে দিনাজপুর, রাজশাহী, কুষ্টিয়াসহ একাধিক জেলায় সরবরাহের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। গত ১৯ ফেব্রুয়ারি র্যাব-১৩ অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ মাহমুদুল হাসান ও রাজু প্রামানিক গ্রেপ্তার হন।
জিজ্ঞাসাবাদে রাজু স্বীকার করেন, মাল ও ডেলিভারির ব্যবস্থা করেন লাভলু শরীফ। তবে লাভলুকে বাদ দিয়েই মামলা (নং-১১, জিআর-৩৩/২০২৬, চিরিরবন্দর থানা) দায়ের হয়। দুজনকে দিনাজপুর কারাগারে পাঠানো হয়।
রাজুর স্ত্রী জানান, মূল অপরাধী মুক্ত থেকে ব্যবসা চালিয়ে যাচ্ছেন, আর তাঁদের চার বছরের শিশুসন্তান বাবার জন্য কাঁদছে।
স্থানীয় সূত্র জানায়, লাভলুর বাবা দুলাল শরীফও বিষয়টি জেনেও নীরব।