নিজস্ব প্রতিবেদক
ফরিদপুরের কোতয়ালী উপজেলার মুরারীদহে হযরত খাজা মাঈনুদ্দিন চিশতী (রহঃ)-এর স্মরণে আয়োজিত ৫ম বার্ষিক ওরশ মোবারকের প্রাক্কালে অনুষ্ঠানস্থলের গেটে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
গত রবিবার রাতে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওরশ কর্তৃপক্ষের ধারণা, দেশের বিভিন্ন অঞ্চলে মাজার-বিরোধী একটি চক্র পরিকল্পিতভাবে গেট পুড়িয়ে ওরশ ভণ্ডুল করতে চেয়েছিল।
দুই দিনব্যাপী এই ওরশে ১৯ ও ২০ মে (৫ ও ৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩) প্রথম দিন মাগরিবের নামাজের পর মিলাদ মাহফিল ও তাবারক বিতরণ এবং রাত ৯টার পর কাওয়ালি পরিবেশন করা হবে। দ্বিতীয় দিন রাতে মুর্শিদী ও ভাব-বিচ্ছেদ গান অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পীরে কামেল হযরত খাজা আহাম্মদ জাকির শাহ আল চিশতী নিজামী (ওরফে মেথু শাহ)। তিনি দাতা চিশতী ঝিটকা শরীফের ৫ম পুরুষের উত্তরসূরি। অনুষ্ঠানটি পরিচালনা করবেন খাজা বাবার ভক্ত, আশেকগণ ও এলাকাবাসী।