নিজস্ব প্রতিবেদক

ফরিদপুরের নগরকান্দা ও ভাঙ্গা থানায় সংঘটিত দুটি পৃথক হত্যা মামলার ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করেছেন পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম। গতকাল রোববার (১৭ মে) তিনি নগরকান্দা থানার মামলা নম্বর-০৪ ও ভাঙ্গা থানার মামলা নম্বর-০২-এর ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি মামলার তদন্তকারী কর্মকর্তা ও সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন এবং ঘটনার বিস্তারিত পর্যালোচনা করেন। এ সময় তিনি ভুক্তভোগী পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সমবেদনা জানান এবং দ্রুত ন্যায়বিচারের আশ্বাস দেন। পরিদর্শনে উপস্থিত ছিলেন মোঃ রেজওয়ান দীপু, মুহম্মদ আল ফাহাদসহ নগরকান্দা ও ভাঙ্গা থানার অন্যান্য কর্মকর্তারা।

মামলা দুটি পেনাল কোডের বিভিন্ন ধারায় দায়ের করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।