নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফরিদপুর জেলার কাউন্সিলর হিসেবে মনোনীত হয়েছেন শিল্পপতি ও সমাজসেবক চৌধুরী ফারিয়ান ইউসুফ। গত ১৪ মে বিসিবি তাঁকে এই মনোনয়ন দেয়। ঐতিহ্যবাহী ময়েজ মঞ্জিলের উত্তরাধিকার চৌধুরী ফারিয়ান ইউসুফের এই মনোনয়নে জেলার ক্রীড়াঙ্গনে আনন্দের সঞ্চার হয়েছে। জেলার ক্রীড়া সংগঠক ও খেলোয়াড়েরা তাঁকে অভিনন্দন জানিয়ে বলেন, তাঁর নেতৃত্ব ও ক্রিকেটের প্রতি আন্তরিকতা ফরিদপুরের ক্রিকেটকে এগিয়ে নিতে ভূমিকা রাখবে। ক্রীড়াঙ্গনে দীর্ঘদিনের সম্পৃক্ততার কারণে তরুণ ক্রিকেটারদের উন্নয়ন ও জেলার ক্রিকেট অবকাঠামো শক্তিশালী করতে তিনি কার্যকর ভূমিকা রাখবেন বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।