নিজস্ব প্রতিবেদক, মধুখালী
ফরিদপুরের মধুখালী উপজেলার সরকারি হলরুম রাজমিস্ত্রি ও শ্রমিকদের অস্থায়ী বসতঘরে পরিণত হয়েছে।
রোববার (১৭ মে) রাতে সরেজমিনে দেখা যায়, হলরুমের ভেতরে রান্নার চুলা, বিছানাপত্র ও দৈনন্দিন সামগ্রী রয়েছে। চেয়ার ও সোফা খাট হিসেবে ব্যবহার করা হচ্ছে।
শ্রমিকরা জানান, উপজেলার ‘রফিক স্যারের’ ম্যানেজার মামুন তাঁদের সালথা থেকে এনে এখানে থাকার ব্যবস্থা করেছেন। তাঁদের বাড়ি মোকসেদপুর ও সালথায়।এদিকে অপ্রয়োজনেও ফ্যান ও বাতি চালু রাখায় সরকারি বিদ্যুৎ অপচয় হচ্ছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহানকে ফোন ও খুদেবার্তায় যোগাযোগ করা হলে তিনি কোনো সাড়া দেননি।
স্থানীয়রা দ্রুত হলরুম দখলমুক্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।