নিজস্ব প্রতিবেদক
ফরিদপুর সদর উপজেলার ডোমরাকান্দি শতমূলী সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে শুক্রবার বিকেলে স্থানীয় কৃষি কলেজ মাঠে বার্ষিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।বক্তারা বলেন, তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে খেলাধুলার প্রসার এবং নতুন খেলার মাঠ তৈরি করা এখন সময়ের দাবি। সমাজে মাদকের বিস্তার উদ্বেগজনক হারে বাড়ছে উল্লেখ করে তাঁরা যুবসমাজকে ক্রীড়ামুখী করার আহ্বান জানান। এসময় সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বেনজির আহমেদ তাবরিজ উপস্থিত ছিলেন।