নিজস্ব প্রতিবেদক
ফরিদপুর সদর উপজেলার বদলিজনিত কারণে চার সরকারি কর্মকর্তাকে আনুষ্ঠানিক বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। গত বুধবার (১৩ মে) সদর উপজেলা অফিসার্স ক্লাবে এই বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেশকাতুল জান্নাত রাবেয়ার উপস্থিতিতে এই আবেগঘন বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। বদলি হওয়া কর্মকর্তারা হলেন- উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সরিফুর রহমান, উপজেলা সমবায় অফিসার মো. ছালাউদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন এবং উপ-সহকারী প্রকৌশলী (ভারপ্রাপ্ত) হাসিবুল মামুন। অনুষ্ঠানে বক্তারা বিদায়ী কর্মকর্তাদের কর্মদক্ষতা, সততা ও দায়িত্বশীলতার ভূয়সী প্রশংসা করেন।