নিজস্ব প্রতিবেদক
ফরিদপুরে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থার বৃহত্তর ফরিদপুর জেলা কমিটির উদ্যোগে জাতীয় নৃত্য উৎসব ২০২৬ ও মনোজ্ঞ নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় জেলা পরিষদের কবি জসীমউদ্দীন হলে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিন্টু বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ ও অতিরিক্ত পুলিশ সুপার আজমীর হোসেনসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।