অ্যাড. সোহানুর রহমান সোহেল
ফরিদপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে অ্যাডভোকেট লিয়াকত আলী খান বুলু সভাপতি ও অ্যাডভোকেট মো. জসিম উদ্দিন মৃধা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।  বৃহস্পতিবার রাতে ভোট গণনা শেষে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করে। এর আগে সমিতির নিজস্ব ভবনে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে অন্যান্য পদে বিজয়ীরা হলেন সহ-সভাপতি মতিউর রহমান নিজামী ও মো. জালাল উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মো. রেজাউল হোসাইন শামীম এবং অর্থ সম্পাদক মো. ছরোয়ার হোসেন। এছাড়া অডিট সম্পাদক শেখ মো. সেলিমুজ্জামান রুকু, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মেহেদী হাসান, প্রচার সম্পাদক বিদ্যুৎ কুমার চৌধুরী এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে মোহা. মাসুম মিয়া জয়লাভ করেছেন।