নিজস্ব প্রতিবেদক
ফরিদপুর জিলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট রাজনীতিক আফজাল হোসেন খান পলাশ। মঙ্গলবার সরকারের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব তাকে অর্পণ করা হয়। বুধবার এ সংক্রান্ত খবরটি জানাজানি হলে জেলাজুড়ে চাঞ্চল্য ও উৎসাহ সৃষ্টি হয়।
নিয়োগ পাওয়ার পর আফজাল হোসেন খান পলাশ সামাজিক যোগাযোগ মাধ্যমে তার গভীর কৃতজ্ঞতা ও সন্তোষ প্রকাশ করেন। এক বার্তায় তিনি এই গুরুদায়িত্ব প্রদানের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। দেশ ও জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করার এ সুযোগকে তিনি পরম প্রাপ্তি হিসেবে উল্লেখ করেন। একইসঙ্গে তিনি ফরিদপুরবাসীর ভালোবাসা ও দোয়া কামনা করে বলেন, সাধারণ মানুষের আস্থাই তার আগামীর পথচলার মূল প্রেরণা। মহান আল্লাহর কাছে সাহায্য চেয়ে তিনি জনকল্যাণমূলক কাজের মাধ্যমে জেলা পরিষদের কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন। আফজাল হোসেনের এই নতুন যাত্রায় ফরিদপুরের বিভিন্ন পর্যায়ের সাধারণ মানুষ ও রাজনৈতিক নেতৃবৃন্দ তাকে অভিনন্দন জানিয়েছেন।