চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার উত্তর আলমনগর গ্রামের বসতি স্পেন বিএনপি’র সহ-সভাপতি ইউনুছ আলী প্রামানিক পবিত্র ঈদুল-উল-ফিতর উপলক্ষ্যে উপজেলার ১ হাজার ৫শ’ দুস্থ্য পরিবারের মাঝে নগদ আর্থিক অনুদান প্রদান করেছেন। উক্ত প্রবাসী নেতা স্পেনে অবস্থান করায় মঙ্গলবার বিকেল ৩ টায় তার গ্রামের বাড়ীর আঙিনায় দুস্থদের মাঝে ঈদ অনুদার বিতরন করেন তার পরিবার ও স্বজনরা। উপজেলার আব্দুল করিম ট্রাস্টের প্রতিষ্ঠাতা উক্ত স্পেন প্রবাসী নেতা ইউনুছ আলী প্রামানিক ও দ্বীন মোহাম্মদের উদ্যোগে ১ হাজার ৫শ’ দুস্থ্য পরিবারের মাঝে ঈদ অনুদান প্রদানের আয়োজন করা হয়। ওই দিন উপজেলার প্রতিটি দুস্থ্য পরিবারের মাঝে নগদ ৮শ’ টাকা করে ১ হাজার ৫শ’ পরিবারে মোট ১২ লাখ টাকা ঈদ অনুদান বিতরন করা হয়েছে বলে জানা যায়।
ঈদ অনুদান বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের এমপি জননেতা শহিদুল ইসলাম বাবুল। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্থানীয় সমাজ সেবক সোহরাব প্রমানিক। অনুষ্ঠানে উপস্থিত দুস্থদের উদ্দেশ্যে মোবাইল ভিডিওর মাধ্যমে ভার্চ্যুয়াল বক্তব্য দেন স্পেন প্রবাসী নেতা ইউনুছ আলী প্রামানিক। অন্যান্যর মধে বক্তব্য দেন, উপজেলা বিএনপি নেতা দিদারুল ইসলাম সেন্টু মোল্যা ও যুবদলের সভাপতি মোজাফ্ফর হোসেন জাফর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুবদল নেতা মোস্তফা মোল্যা ও ইমরান হোসেন। এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র আহবায়ক মোঃ ওয়াহিদুজ্জামান মোল্যা ও বিএনপি নেতা আলী মৃধা প্রমূখ। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধান ও সহায়তা করেন উক্ত প্রবাসী নেতার স্বজন জাহাঙ্গীর প্রামানিক, নাজমূল প্রামানিক ও সেন্টু প্রামানিক প্রমূখ।
জানা যায়, উক্ত স্পেন প্রবাসী নেতার পক্ষ থেকে তার স্বজনরা গত ক’দিন ধরে উপজেলার প্রত্যন্ত অঞ্চল ঘুরে ঘুরে দুস্থদের হাতে হাতে ঈদ অনুদানের টোকেন পৌছে দেন। মঙ্গলবার দুপুর থেকে উপজেলার চারটি ইউনিয়নের দুস্থরা স্পেন প্রবাসী নেতার গ্রামের বাড়ীতে জড়ো হয় এবং প্রধান অতিথির হাত দিয়ে দুস্থদের মাঝে ঈদ অনুদানের নগদ টাকা বিতরন শুরু করা হয়। পরে একে একেপ্রতি পরিবারে নগদ ৮শ’ টাকা করে ১ হাজার ৫শ’ দুস্থ্য পরিবারের মাঝে মোট ১২ লাখ টাকা বিতরন করা হয়।
ঈদ অনুদান হাতে পেয়ে দুস্থ্যরা সন্তুষ্টি প্রকাশ করেন। সামেলা আক্তার (৬৫) বলেন, “ ইউনুছ আলী প্রামানিক শুধু ঈদের সামনে না, প্রতিটি আপদকালিন সময়ে সে আমাগো দিকে সাহায্য করে থাকে”। আরেক দুস্থ্য ছমির মোল্যা (৭০) জানায়, “ ইউনুছ আলী প্রামানিক আমাগো কাছে একটা বট গাছের মত। গরীব মানুষ বিপদে পড়লে তার কাছে যাইয়্যা আশ্রয় পায়”।
আর অনুষ্ঠানের প্রধান অতিথি ফরিদপুর-৪ আসনের এমপি শহিদুল ইসলাম বাবুল বলেন,“ বিএনপি ক্ষমতায় বসার দিন থেকেই জণগণকে দেওয়া সব প্রতিশ্রুতি পূরন করা শুরু করেছে। দশ হাজার টাকা কৃষি ঋণ মাপ করেছে, ফ্যামিলি কার্ড দেওয়া শুরু করেছে, খাল খনন কর্মসূচী চালু সহ সব ওয়াদা পূরন করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা যার যার সামর্থ্য অনুযায়ী মানুষের সেবা করে যাচ্ছেন। আর স্পেন প্রবাসী নেতা ইউনুছ আলী প্রামানিক তার নিজ উদ্যোগে এলাকায় অনেক কাজ করে যাচ্ছেন। এসব সেবামূলক কাজ ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন”।