ফরিদপুর ও মাদারীপুর জেলায় ‌সাংবাদিকদের দুইদিন ব্যাপী ‌নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ ‌সম্পূর্ণ ‌হয়েছে।

মঙ্গলবার প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর আয়োজনে সমাপনী দিনে ‌প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক(ডিসি)কামরুল হাসান মোল্লা। এ সময় উপস্থিত ছিলেন ‌জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা ‌ মোজাম্মেল হোসেন, ‌ঢাকা মেইলের নির্বাহী সম্পাদক হারুন জামিল।

এই প্রশিক্ষণে ‌সাংবাদিকদের নির্বাচনের রিপোর্টিং ধরন, নির্বাচন কালে গণমাধ্যম কর্মীদের ‌শারীরিক ও ডিজিটাল নিরাপত্তা, ভুয়া তথ্য-অপ তথ্য সংবাদ, হেড স্পিচ, গুজব প্রোপাগান্ডা ইত্যাদি বিষয়ে সাংবাদিকদের সামনে পরিবেশন করা হয়। পাশাপাশি ‌ যেকোনো সংবাদকেই ‌ যাচাই-বাছাই করে‌ তা জনগণের মধ্যে ‌‌ পরিবেশন করার আহ্বান জানানো হয়।

ফরিদপুরের জেলা প্রশাসক(ডিসি)কামরুল হাসান মোল্লা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন ও‌ গণভোটে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। আর সে লক্ষ্যে ‌সাংবাদিকদের একসাথে কাজ করতে হবে। এজন্য ‌বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার জন্য সাংবাদিকদের আহ্বান জানানো হয়।

দুইদিনের এই কর্মশালায় ‌ ফরিদপুর ও মাদারীপুরের ‌ ৫০ জন সাংবাদিক ‌অংশগ্রহণ করেন। কর্মশালায় ‌সমন্বয়কের দায়িত্ব ‌পালন করেন ‌মোহাম্মদ শাহ আলম ‌ প্রশিক্ষক পিআইবি।