নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
তীব্র শীতে অসহায় ও দুঃস্থ মানুষের কষ্ট লাঘবে মানবিক সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছে দোয়েল জনকল্যাণ সংস্থা। গত বুধবার (১৪ জানুয়ারি) শহরের দক্ষিণকালীবাড়ি কলেজ রোডস্থ ‘সেবা বুটিক’ কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
সংস্থার নির্বাহী পরিচালক নরেশ চক্রবর্তী উপস্থিত থেকে দুঃস্থদের হাতে এই শীতবস্ত্র তুলে দেন। বিতরণকালে তিনি বলেন, “সামাজিক দায়বদ্ধতা থেকেই আমরা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আমাদের এই ক্ষুদ্র প্রয়াস শীতার্ত মানুষের সামান্য উপকারে আসলেও আমরা সার্থক।”
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দোয়েল জনকল্যাণ সংস্থার চেয়ারম্যান দিপালী বিশ্বাস। এছাড়াও সংগঠনের সাধারণ সদস্য জাকির হোসেন, মিতাবিয়া আক্তার এবং তপন কুমার চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শীতবস্ত্র পেয়ে উপস্থিত শীতার্তরা সন্তোষ প্রকাশ করেন।