ফরিদপুরের সালথায় অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ বিশেষ অভিযানে বল্লভদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ইউনুছ মোল্যা (৬৫) ও ভাওয়াল ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইউসুফ মাতুব্বরকে (৭০) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে তাদেরকে ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়।
এর আগে বুধবার (৩১ ডিসেম্বর) রাতে ফুলবাড়িয়া এলাকা থেকে ইউনুছ মোল্যাকে ও বৃহস্পতিবার সকালে সালথা বাজার এলাকা থেকে ইউসুফ মাতুব্বরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ইউনুছ মোল্যা উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের মৃত পাচু মোল্যার ছেলে এবং ইউসুফ মাতুব্বর ভাওয়াল ইউনিয়নের শিহিপুর গ্রামের বাসিন্দা।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, এলাকায় নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ নামক বিশেষ অভিযান পরিচালনা করে আওয়ামী লীগের দুই নেতা ইউনুছ মোল্যা ও ইউসুফ মাতুব্বরকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।