নিজস্ব প্রতিবেদক,
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ফরিদপুরে মাদ্রাসা ও এতিমখানায় ধর্মীয় শিক্ষা উপকরণ বিতরণ করেছে ছাত্রদল।
বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর শহরের মুন্সিবাজার বাইতুল উলুম মাদ্রাসা ও এতিমখানায় বিনামূল্যে পবিত্র কুরআন শরীফ বিতরণ করা হয়।
ফরিদপুর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম রোমানের আয়োজনে ৫০ জন শিক্ষার্থীর মাঝে পবিত্র কুরআন শরীফ বিতরণ করা হয়।
জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম রোমান বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তারুণ্যের অহংকার তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে মাদ্রাসার ৫০ জন শিক্ষার্থীর মাঝে ধর্মীয় শিক্ষা উপকরণ বিতরণ, কোরআন খতম এবং দোয়ার আয়োজন করা হয়েছে। দোয়া পরিচালনা করেছেন প্রতিষ্ঠানের প্রধান মওলানা আসাদুজ্জামান আসাদ।”
মুন্সিবাজার বাইতুল উলুম মাদ্রাসা ও এতিমখানার প্রধান মওলানা আসাদুজ্জামান আসাদ জানান, ছাত্রদলের পক্ষ থেকে জন্মদিন উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় বিনামূল্যে ৫০ জন শিক্ষার্থীর মাঝে পবিত্র কুরআন শরীফ বিতরণ করা হয়েছে এবং পরে তার দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়।